হে জাতীয় কবি, কালজয়ী সৃষ্টি তোঁমার
তুমি কাজী নজরুল ইসলাম ।
তোঁমার কালজয়ী সৃষ্টি থেকে
আমাদের কালপঞ্জিতে
স্বর্ণখচিত হয়ে লেখা আছে কতো কথা।
সেকথার একটি কথায়
তুঁমি প্রশ্ন ছুঁড়ে দিয়েছো আমাদের –
কেন, তোমরা দোকানে গিয়ে
দর কষাকষি কর,
বাসি ফুলের জন্য ?
তোমাদের হৃদয়বাগানের
পথে পথে –
ফুটে আছে কতো তাজা ফুল
তোমরা তা রেখেছো কার জন্য ?
হৃদয় আকাশে ফোঁটা ফুলের
সুবাস – সৌরভ নিতে
তোমরা কেন করছো ভুল ?
মানুষের হৃদয় মাঝেই আছে সকল ধর্মগ্রন্থ
সর্বকালের সকল জ্ঞানভান্ডার
তুমি খুলে দেখ, খুলে দেখ
হৃদয়খানি, তোমার হৃদ মাজার
হৃদয় মাঝেই আছে সকল শাস্ত্রের কথা
তোমার মাঝেই আছে সকল ধর্মের
সকল যুগের অবতার ।



