এই যে আপনার সাথে এমনভাবে দেখাটা না হলেও পারতো!
আপনি যে কী ভীষণ চমৎকার একজন মানুষ, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না!
আপনি কেমন যেনো, জোৎস্নার মতো,দূর থেকে দেখা যায়, কাছে গেলে মিলিয়ে যায়….
আপনি যেনো পাতার মতোই সবুজাভ!
আপনি জানেন?
আপনার মধ্যে লুকিয়ে থাকে সমুদ্রের স্নিগ্ধতা…
আপনাকে আকাশের মতো লাগে!
বিশ্বাস করুন—
যে কেউ আপনার প্রেমে পড়তে বাধ্য!
যে কেউ…
আপনাকে উপেক্ষা করার শক্তি বোধহয় কারোর নেই!
আমারও নেই-
এইজন্যই আক্ষেপটা থেকে গেলো…
হয়তো সবাই আপনাকে ভালোবাসলেও, আপনাকে পাবার মতো সৌভাগ্য সবার হবে না!
আপনাকে পাবে হয়তো সৌভাগ্যবতী একজনই!
তার ওপর আমার বড্ড হিংসে হয় জানেন তো?
এইজন্যই আক্ষেপ!
সত্যিই আপনার সাথে এমনভাবে দেখা না হলেও পারতো!
যদি অন্যভাবে দেখা হতো-
কোথাও কোনো সমুদ্রের ধারে,পাহাড়ের পাদদেশে কিংবা কোন পুরণো বইয়ের দোকানে…
যদি ভ্রমনপ্রেমি কিংবা বইপ্রেমি হিসেবে পরিচয় হতো আমাদের?
তবে বোধহয় – আপনাকে জানাতে পারতাম – না বলা কথাটা বিনা সংকোচে বলতে পারতাম!
আপনাকে না পেলেও আক্ষেপ থাকতো নাহ…
একটা মানুষকে হৃদয়ে লালন করি দিনরাত,
অথচ – মানুষটা জানে না,তারে জানানোর মতো কোনো দরজাও খোলা নেই…
এ ভীষণই ব্যাথার আক্ষেপ!
সত্যি বলছি— আমাদের দেখাটা এভাবে না হলেও পারতো!
এটাই আমার একজন্মের আক্ষেপ হয়ে থাকবে আমৃত্যু…



