এইতো সেদিন,হটাৎ করেই রাতের এক সুন্দরতম প্রহরে মহিবের দেখা পেলাম!
কল্পনায় যে মানুষ সারাক্ষণ বিরাজ করে? স্বপ্নে তারে এতটা কাছ থেকে দেখবো ভাবিনি,
সত্যি বলতে- মহিবকে এক নজর স্বপ্নে দেখাটাও আমার কাছে দূর্লভ স্বপ্নের মতোন কঠিন!
তবে,ওই যে দেখলাম? ওটাই আমার জীবনের শ্রেষ্ঠতম পাওয়া হয়ে থাকবে আমৃত্যু!
মনে হচ্ছিল, ইসস সেদিনের ঘুমটা যদি আরেকটু দেরি করে ভাঙতো?
কিংবা দৈনন্দিন কাজ থেকে কিছুটা রেহাই পেতাম?
কিন্তু এমনটা হওয়ার নয় আমি জানি!
রোজকার মতোই সেদিনও কর্মব্যস্ততার টানে ছুটতে হয়েছিল,
অথচ আমার খুউব ইচ্ছে ছিলো, অন্তত ওই একটা দিন আমি খুব আলাদাভাবে যাপন করি!
ওই একটা মুহুর্ত নিয়ে অনেকটা সময় ধরে ভাবি,
দু চোখ ভরে মহিবকে দেখার তৃষ্ণা নিয়ে কতকাল আমি ঠিকঠাক ঘুমোইনা,
কেবলমাত্র একজন স্রষ্টা ছাড়া কেউ এই খবর জানে না!
মহিব মানেই আমার কাছে অদ্ভুত রকমের অনুভূতি, শুনে কান্না করে দেয়ার মতো গান!
মহিব মানে এক দূরন্ত বালিকার ছুটে চলার উল্লাস, বিষাদ করা প্রাণ!
মহিব মানে অসম্ভবেও সম্ভব হওয়া দূর্লভ কোনো কবিতা কিংবা প্রচন্ড জ্বরের অযাচিত প্রলাপ,
মহিব মানে দুঃস্বপ্নেও ঘটে যায় সুন্দরতম দৃশ্য, হুট করেই ফুটে ওঠে মরে যাওয়া গোলাপ!




বাহ,অসাধারণ কবিতা