আমি আছিয়া বলছি…
আমার সকল দীর্ঘশ্বাস একত্রিত করে যদি বার্তা পাঠাই
সেই বার্তার প্রতিত্তোরে বার্তা পাবো তো?
ওহে বাঙালি আমি আছিয়া বলছি…
কুৎসিত হায়েনা হাত দিয়ে লুণ্ঠিত করায়
আমি নড়তে পারিনি,প্রতিবাদ করতে পারিনি,
আমি যুদ্ধে নামতে চেয়েও নামতে পারিনি,
সেইসব হায়েনাদের শৃঙ্খল ভেঙে আমি রূপের আছিয়ারা মুক্ত করতে পারবে তো??
হে জাতি আমি আছিয়া বলছি…
আমি আজও বাতাসের প্রতিধ্বনিতে আমার মত হাজারো আছিয়া কে ক্রন্দনরত দেখতে পাই!
সেই সকল আছিয়াদের ক্ষত-বিক্ষত চিৎকার বন্ধ করতে পারবে তো?
ওহে বাঙালি আমি আছিয়া বলছি…
এখনো যে সকল আছিয়াদের কান্নার রোল আমার দুয়ারে এসে কড়া নাড়ে
সেই কড়ার শব্দ স্থগিত নয়, চিরতরে উৎপাটন করতে পারবে তো?
প্রিয় বাংলাদেশ,
তোমার বুকে প্রশ্নের দানা ছড়িয়ে দিলাম
মানবজাতির উদ্দেশ্যে আছিয়ার প্রশ্ন_____
তোমরা ন্যায্য বিচার এনে দিতে পারবে তো?
আমি অজানা গন্তব্যে চলে গিয়েছি বলে ভেবোনা
সংযোগ পাওয়া সম্ভব হচ্ছে না,
দেহটা হায়তো দূরে কিন্তু আত্মাটা ঠিকই বিরাজমান তোমাদেরই মাঝে।
আমার মৃত্যুটাই তো অতৃপ্ত!
অতৃপ্ত আত্মা কি শান্তি পায়?
আমার আত্মা তৃপ্তি ভরে নিঃশ্বাস নেবে তখনি____
যখন আর বাতাসের প্রতিধ্বনিতে কোন আছিয়ার ক্রন্দন রোল ধ্বনিবে না।
আরো ধর্ষণ, আরো অপরাধ
আরো নানাবিধ রক্তের ছাপ
মুছে ফেলতে পারবে তো বাংলাদেশ?
নাকি….
ক্রমশই কলঙ্কময় ইতিহাস বয়ে বাড়াবে?




[5520]1xbet Malaysia: Cara Daftar & Slot Online Deposit TnG,Sertai 1xbet untuk judi bola online malaysia dan casino live baccarat malaysia. Download 1xbet APK sekarang dan mula bermain dengan mudah. visit: 1xbet