কেউ কি কখনো
শুক তারাকে কাঁদতে দেখেছেন
আমি দেখেছি
গভীর রাতে শুক তারা একাকিত্বে
অঝরায় অশ্রু ঝরায়!
প্রিয় মানুষ হারিয়ে যখন
নিঃসঙ্গ কিছু মানুষ নিশাচর হয়ে
সারারাত আকাশের দিকে তাকিয়ে অশ্রু ঝরায়
তখন শুকতারাও কান্না করে!
সমুদ্রের বুকে হাজার কষ্ট
উর্মিমালায় যার বেদনা ব্যথিত হয়
আচ্ছা কেউ কি কখনো
পাহাড়কে কান্না করতে দেখেছেন
আমি দেখেছি
দিন শেষে যখন সন্ধ্যা নামে
ঘোর ঘোর অন্ধকার
পাহাড় তখন ঝর্ণায় অশ্রু ঝরিয়ে কান্না করে!
স্মৃতির চাদরে জড়িয়ে থাকা মানুষের কথা ভেবে
কিছু মানুষ বালিশে মুখ লুকিয়ে কান্না করে
ঠিক পাহাড়ের মতো করেই
অব্যক্ত সুরে অশ্রু ঝরায় !
শুকতারা যেমন নিরবে কান্না করে
দ্বৈতশিল পাহাড় যেমন নিরবে কান্না করে
তেমনি প্রিয় মানুষের জন্য
কিছু প্রিয় মানুষ
অবহেলিত বনফুলের মত কান্না করে
যেমন তোমাকে স্মৃতির চাদরে জড়িয়ে কান্না করি আমি!



