আমি তাকে খুঁজে বেড়াই
শহরের সেই সব আলোয়—
যার রশ্মি প্রতিবিম্বিত হয়েছে,
শহরের সমস্ত শিশুর নিষ্পাপ হাসিতে।
তাকে খুঁজেছি, চাঁদের সে নির্মম জোৎস্ন্যায়,
যার আলোয় হারিয়েছে সব জোনাক পোকা,
অথবা সূর্যের তীব্রতায় অঙ্কুরিত বৃক্ষের ছায়াগুলি
লুকিয়ে পড়েছে অগোচরে।
তবু, খুঁজে পাইনি তাকে —
সে নেই- নেই আলোয়, নেই ছায়ায়।
নিজেরই লাশের সামনে দাঁড়িয়ে
মৃত্যুর আনন্দে উল্লাসিত এক মস্তিষ্ক—
আবার কি করে খুঁজে পাবে নিজের মৃত্যুকে?
তবে আমি জানি, সে হারিয়েছে কোথায়।
আমার বোধের কুঠুরি ছেড়ে
সে আশ্রয় নিয়েছে কোন অচেনা গহ্বরে।
এখন সে উন্মাদ মাছির মতো
ভনভন করে ঘুরে বেড়াচ্ছে—
ঝর্নাধারার মতো শরীরের মোহে মোহিত
সেসব মক্ষীরানির সন্ধানে।
যে নর্দমার দুর্গন্ধযুক্ত খাবারের প্রেমে মত্ত ,
তাকে কি করে খুঁজে পাবো ঈশ্বরের ভোজনালয়ে?
তারপর, আর খুঁজিনি তাকে।
পৃথিবীর সবুজ রঙকে চোখের কোঠর থেকে মুক্তি দিয়ে
ধূসরতাকে বন্দি করেছি চিরতরে।
এরপর—
অজস্রবার অশরীরী মেঘের দেহ থেকে
ঝরেছে প্রেমের বৃষ্টি,
কিন্তু আমাকে ছোঁয়নি আর কোনো অথর্ব প্রেম।
রঙিন ফুলের মৃত্যুশোকে
যে প্রজাপতি আত্মহত্যা করে—
তার মৃত্যুতে পৃথিবীর কিছুই বদলায় না।




Best experience so far! I hit a huge win yesterday and the withdrawal was processed quicker than I expected. Highly recommend lucky81game for everyone.