আপনাকে খুব করে মনে পরে আমার
ভোরের আলোয়ে যখন
সমস্ত পৃথিবী নতুন সাজে সেজে ওঠে
তখন ইচ্ছে জাগে
আপনি এসে যদি পাশে বসতেন!
আপনাকে খুব করে মনে পরে আমার
যখন হিমশীতল বায়ু
উষ্ণ আবহাওয়াকে শীতল করে তোলে
তখন ইচ্ছে জাগে
আপনি এসে হাত বুলিয়ে বাতাস করতেন!
আপনাকে খুব করে মনে পরে আমার
আকাশের বুকে যখন উড়ে যায় পাখি
মন খারাপের গোলাপকে গান শুনিয়ে দুঃখ ভোলায়
তখন ইচ্ছে জাগে
আপনি এসে কানে কানে ভালোবাসি বলতেন!
আপনাকে খুব করে মনে পরে আমার
সুন্দর বিকেলকে যখন আলোকিত করে গোধূলি
সোনালী আলোয়ে দিগন্ত রাঙিয়ে তোলে
তখন ইচ্ছে জাগে
আপনি এসে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটতেন!
আপনাকে খুব করে মনে পরে আমার
সন্ধ্যার নিভু নিভু আলোয়ে যখন
চারদিক অন্ধকারে ছেয়ে যায়
ঘন কালো আকাশের যখন এক পসলা চাঁদ ওঠে
তখন ইচ্ছে জাগে
আপনি এসে যদি আমাকে আপন করে নিতেন!
আমার জীবনে একটাই ব্যর্থতা
আপনাকে পেয়েও পাওয়া হলো না
তবুও মিশে আছেন আমার স্মৃতির চাদর জুড়ে
রাতের অন্ধকারে চাঁদ যেমন একফোঁটা আলোর মুখ
আপনি আমার পুষে রাখা ভালো থাকার সুখ!



