অপেক্ষা?
সে তো এক ভয়ানক জিনিস।
যে করে শুধু সে-ই এর ভয়াবহতা সম্পর্কে অবগত।
কারো অপেক্ষায় সমাপ্তি রেখার চিহ্ন থাকে,
আর কারো অপেক্ষা চলে যুগ যুগ ধরে।
কখনো সেই অপেক্ষা তার গন্তব্য খুঁজে পায়,
আবার কখনো পথভ্রষ্ট পথিকের ন্যায় ঘুরে ফেরে গন্তব্যের আশায়।
আমিও সেই পথভ্রষ্ট এক পথিক।
যে অধির আগ্রহে তোমার মনের অপেক্ষায়,
অপেক্ষার শহরের এক নির্ঘুম রাতের প্রহরী।
এ অপেক্ষার প্রহর কি কখনো শেষ হবে?
কোন এক গধূলিতে তোমার আমার মনের মিলন কি ঘটবে?
অপেক্ষার বিশাল সমুদ্রে আমি ভেসে চলেছি বিগত পাঁচ বছর ধরে।
কিনারার দেখা আজও মেলেনি।
তোমার মনের অপেক্ষায় আমি আরো এক যুগ পারি দিতে রাজি।
কখনো যদি এই অপেক্ষার শেষ সীমানা খুঁজে পাই।
অপেক্ষার শহরের আলো গুলো এক এক করে নিবে যাচ্ছে,
আঁধারে ছেয়ে যাচ্ছে চারিপাশ।
এই শহরের শেষ ট্রেনটিও স্টেশন ছেড়েছে সেই কবে।
তাও আমি সেই ট্রেনের অপেক্ষায় বসে আছি,
যদি আরেকবার ফিরে আসে,
যদি আর একটা সুযোগ পাই তোমার মনে নিজের অস্তিত্ব রক্ষার।
শহরের সব আলো নিভে যাক,
শেষ ট্রেনটাও আর ফিরে না আসুক,
তাও আমি চিরকাল থাকব তোমার মনের অপেক্ষায়।
তোমার মনের অপেক্ষায় | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
21 কমেন্টস




Nice
Nice and Attractive 🖤
Thank you ☺️
তীব্র অপেক্ষা একসময় অভিমান হয়ে বেচে থাকে
আহা… আফা তাই নাকি 🙂
অপেক্ষা ভয়ানক হলেও, তার পরেও ওনেক শান্তি আছে তাতে🥰
কথা সত্য
মা শা য়াল্লাহ, অনেক সুন্দর
ধন্যবাদ ভাইয়া 🥀
আশায় কাটে জীবন। আশা মানুষের জীবনকে ঘুরায় কাঠের পুতুলের মত। পথভ্রষ্ট পথিকের মত আমিও একরাশ আশা আর অপেক্ষা নিয়েই বেঁচে আছি।
কবি মশাই🙂
That’s a great poey❤️
Mass Allah, onk sundhor.
ধন্যবাদ
তীব্র অপেক্ষা একসময় অভিমান হয়ে বেচে থাকে
সুন্দর লিখেছেন আপু🖤
Thanks bhaiya🙂
That’s a great poey❤️
Thank you bhaiya
That’s a great poet💗
Kinokrad offers a vast selection of movies and TV series across various genres, all available for free streaming in high-definition quality. The user-friendly interface and organized categorization make it easy to find and enjoy your favorite content. It’s a go-to platform for entertainment enthusiasts.