সুজলা সুফলা সবুজেভরা
প্রকৃতির সৌন্দর্যের দিকে
আমি যতবার তাকাই
জীবনের সবচেয়ে বেশি
সুখের সন্ধান খুঁজে পাই ।
সবুজ প্রকৃতির সাথে
মিলেমিশে মৃদু বাতাসে
স্বস্তির নিঃশ্বাস ফেলে
ক্লান্ত আমি শান্ত হয়ে যাই।
নিল আকাশের নিচে
প্রকৃতি নিজের মতো করে সৃষ্টি
প্রকৃতির এই আবহাওয়া ভারি মিষ্টি
আহা কী দারুণ সৃষ্টি
আহা কী দারুণ মিষ্টি ।
মন আমার হারিয়ে যায়
প্রকৃতির অজানায়
শব্দহীন ভাষায় ওরা কথা বলে
নিত্যদিন হাতছানি দিয়ে
প্রকৃতি শান্তির সুরে ডাকে আমায়।
অপরূপ প্রকৃতির মায়ায়
আমি নিজের অজান্তে
অনুরাগের অনুভূতি পাই
নতুন প্রাণের স্পন্দন পাই।
প্রকৃতির মাঝে
আমি যতবার হারিয়ে যাই
আমি ততবারই প্রশান্তির ছোঁয়া পাই
রুদ্ধ মন আমার
মুগ্ধ হয়ে যায় আবার ।




সুন্দর