যে ছেলেটা চাকরি পেয়ে বাবা মায়ের ইচ্ছেতে বিয়ের প্রস্তুতি নিচ্ছে— সেই ছেলেটা আমার প্রেমিক!
শুধু প্রেমিক বলাটা ভুল হবে;
আমার প্রিয়জনও বটে!
আমার কোন মাসের ভার্সিটির ফি জমা দেয়া হয়নি,
কতদিন আমি পায়ে হেটে কলেজ গিয়েছি,
কতদিন টাকার অভাবে সারাদিন জার্ণি করেও না খেয়ে বাড়ি ফিরেছি— ও সব জানে!
রাতের কোন প্রহরে আমার আচমকা ঘুম ভেঙে যায়,
সন্ধ্যার চায়ে আমি ক- চামচ চিনি খাই,
ও তাও জানে! কতটা আঘাতে আমি চোখ ভাসিয়ে কান্না করি, তার সবকিছুই জানে!
হ্যা,সেই ছেলেটা আমার প্রেমিক!
কোনোকিছুই তার অজানা নেই!
ওকে আরেকজনের পাশে দেখলে ঠিক কতটা আঘাতে ভেঙে যাবো আমি, ও সেটাও জানে!
ওই ছেলেটা আমার প্রেমিক ;
কাল যে অন্যকারোর দায়িত্ব বান স্বামী হবে?
হবে হয়তো;
সবকিছু জেনেশুনেও সে অন্য কাউকে বাহুডোরে আগলে কাটিয়ে দিবে আস্ত এক কুড়ি বসন্ত!
কারণ —!! ও আমার প্রেমিক,কিন্তু বেকার নয় যে আর!



