অতঃপর,
অতিবাহিত হলো কয়েক হাজার বছর,
কেটে গেলো কয়েকশত বিনিদ্র রজনী।
নিয়ম করেই সুর্য ওঠে পূব আকাশে।
অথচ, আমি তোমাকে ফেলে রেখে এসেছি,
সেই কবেই!!
যেমন করে ক্যান্সারের রোগী তার জীবনকে,
ছুড়ে ফেলে রেখে আসে,
মৃত্যুর মিছিলে।
জানাজা পরে কবরস্থ করে আসে মানুষ,
তার অতি প্রিয়জনদের।
এরপর,
কেটে গেছে অজস্র ফুল দিবস।
তোমার নাম করে, বাক্সবন্দি করে
রাখা হয়না, আর কোনো ফুল।
তোমার কন্ঠস্বর শোনার তীব্র বাসনায়
অস্থিরতা সৃষ্টি হয়না আর হৃদয়ের কোনো কোণায়..!
তোমাকে ছাড়াই রচিত হয়েছে
কয়েক হাজার মহাকাব্য।
সৃষ্টি হয়েছে সহস্র কবিতার লাইন।
মন গহিনের গুপ্তঘরে,
জমা পড়েছে অসংখ্য স্বপ্ন।
তুমি চলে যাওয়ার পর,
অসংখ্য বেনামী পত্রিকায় খবর রটেছিলো…
মুক্তি হলো এক খুনি ঘাতকের,
এক জীবনে যে দিয়ে গেছে
এক নিদারুণ অপ্রেম।




Sundar hoice
ধন্যবাদ 🌻
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।