তুমি চলে গেছো- মুলত এই কথা মনে পড়লেই যেনো পৃথিবীতে নেমে আসে ভয়ংকর জলোচ্ছ্বাস!
নদীতে ভাঙন সৃষ্টি হয়,
মানুষের ঘরবাড়ি ভেঙে পড়ে, ক্ষুদার্থ শিশু কান্না করে,
অসহায় মা মাথায় হাত দিয়ে বসে থাকে!
পৃথিবীতে সমস্ত ডানাভাঙা পাখি, দুঃখের স্বরে একসাথে গান করে!
আকাশে মেঘ করে,অন্ধকার হয় চারদিক, হটাৎ বৃষ্টি থেমে যায়!
তুমি চলে গেছো- এই কথা মনে পড়লেই যেনো পৃথিবীতে চলে আসে সাল দুই হাজার বিশ!
মানুষ দীর্ঘদিন হাসতে ভুলে যায়,
করোনার মতো মহামারী ছড়িয়ে দেয় চীনের লোক,
পৃথিবীতে জারি হয় ভয়াবহ লকডাউন,
চাকরিজীবির চাকরি চলে যায়,ব্যবসায়ীর ব্যবসা চলে কোনোরকম,
মানুষজন ঘরে কোনঠাসা হয়ে পার করে দিন,
পৃথিবীতে মায়ার চাইতে জীবনের মূল্য বেশি হয়ে যায়,
মানুষ মরে রাস্তায় পড়ে থাকে,
অথচ- কিছু মানুষ তা সন্তর্পণে এড়িয়ে যায় জীবনের তাগিদে!
তুমি চলে গেছো- এই কথা মনে পড়লেই, পৃথিবীর এক কোনে বাস করা এক মায়াহীন অবলা হাসতে ভুলে যায়,
পৃথিবীতে উৎসব চলে, সে ফিরেও তাকায় না,
বালিশের পাশে টাফনীল নিয়ে মাইগ্রেনের যন্ত্রণা উপভোগ করে,
লুকিয়ে আর কারোর প্রেমপত্র পড়ে না,
মায়ের ডাক উপেক্ষা করে না খেয়ে শুয়ে থাকে দীর্ঘতম রাত,
যত্ন নিয়ে চুলের ফিতে বাঁধে না,
কেবল তুমি চলে গেছো- বলেই নতুন করে আবারও প্রেমে পড়ার কথা ভুলে যায় মানুষ!




আহ- সে যদি চলে না যাইতো🥺