সত্যি বলতে– যদি আমারে ভালোবাসা যাইতো?
মহিব, একমুহূর্তও দেরি করতো না আমায় ভালোবাসতে!
এ আমার বিশ্বাস…
এই যে আমি অষ্টপ্রহর কাঙাল হয়ে দাঁড়িয়ে থাকি ওর দুয়ারে!
দু- হাত পেতে ভিক্ষে চাই এক চিমটি প্রেম,
এসব কি ও দ্যাখে না? নিশ্চয়ই দ্যাখে!
দেখেও মুখ ফিরিয়ে হেঁটে চলে যায় অন্য রাস্তায়, অন্য ঘরে!
সত্যিই যদি আমারে ভালোবাসা যাইতো?
তবে- এত করুন চাহনি উপেক্ষা করার শক্তি, মহিব পাইতো কই?
আমি আসলে ভালোবাসবার মতোন কেউ নই!
বলা হয়ে থাকে- নিজের ভালো নাকি পাগলেও বুঝে!
তাহলে, আমি কেনো বুঝি না?
মহিব, তোমাকে ভালোবেসে ক্ষতি হচ্ছে জেনেও,প্রতিনিয়ত কি নির্ধিদ্বায় ভালোবেসে যাই!
তুমি অবহেলা করো,এটা বুঝতে পারি, অবুও অপেক্ষায় থাকি!
যদি তুমি ফেরো?
সত্যিই যদি আমারে ভালোবাসা যাইতো?
তবে- এতটা অপেক্ষা অবহেলায় রেখে মহিব কি করে পারতো নিশ্চিন্তে ঘুমাতে?
অনুশোচনা হলেও তো ফিরতো একবার!
আমারে আসলে ভালোবাসা যায় না…
তাইতো – দিনের পর দিন, মহিব কেবল উপেক্ষা করে যায়,
ভালোবাসে না!



