তোমার আমার আর দেখা না হোক কখনো,
এই ধুলো মাখা ব্যস্ত শহরের পথে।
আমরা যেন একে অপরকে মনে না করি,
এই চেনা শহরের ওলি- গলির ভিড়ে।
অগোছালো অনুভূতিগুলো যেন হিয়ার মাঝে ঝড় না তোলে,
আমি আর থমকে দাঁড়াব না ইটে ঘেরা দেয়ালের পাশে।
কখনো তোমায় খুব করে মনে পড়লেও
বুকের ভেতর চেপে রাখব না বলা সব কথা।
তুমি নামের শিহরণে আর জেগে উঠবো না গভীর রাতে,
তীব্র আকাঙ্ক্ষা নিয়ে খুঁজব না তোমায় এই শহরের গোলক ধাঁধায়।
একদিন সময়ও দূরে চলে যাবে,
তোমার আমার মানচিত্রও আলাদা হয়ে যাবে চিরদিনের জন্য।
অপেক্ষার স্টেশনের রেলগাড়িটাও ধোঁয়া ছেড়ে পাড়ি দিবে প্রান্তর,
আমরাও বেঁচে থাকব,
কিন্তু একে অপরের জন্য নয়।
হঠাৎ তোমার স্মৃতিগুলো তীব্র হয়ে ফিরে আসবে,
ভীষণ যাতনায় আমায় দগ্ধ করবে।
কিন্তু তুমি জানবে আমি তোমায় ছাড়া দিব্যি আছি,
জানবে না আমার হৃদয় ভঙ্গুরের অবহেলিত গল্পখানি।
অবহেলিত গল্পখানি | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
1 Comment




সূন্দর