আজ স্বপ্নে দেখেছি নিজের মৃত্যু,
তাই মানসিক রোগে আক্রান্ত।
নিজের ঘরে ভাড়াটিয়া হলাম,
এবার হিসেব করবো চূড়ান্ত।
কাজে আসেনি ভাইয়ের বাহুবল,
তাই কারণে-অকারণে অশান্ত।
যদি নিজের খাদ্যে মেশাই বিষ,
প্রিয়তা তুমি হইয়োনা বিভ্রান্ত।
সমুদ্রের মাঝেও থাকি তৃষ্ণার্ত,
মুখে হাসি তবুও হৃদয় ভারাক্রান্ত।
তোমরা দেখো ছোট এক নদী,
অথচ আমার সামনে প্রশান্ত।
কতো বন্ধুগন স্রষ্টা কর্তৃক,
হয়ে গেছে সম্ভ্রান্ত।
রোদ-বৃষ্টি সয়ে এতিম ছেলেটি-
আজ বড়ই পরিশ্রান্ত।
তোমাদের রঙিন চশমা রঙিন স্বপ্ন,
রঙের নেইকো কোন অন্ত।
আমি সাদা-কালোতে সীমাবদ্ধ,
রঙিন ভাবনাতে ক্লান্ত।



