যে শহরের বাতাসে,
তোমার নিঃশ্বাস মিশ্রিত।
সে বাতাস আমার জন্য বিষাক্ত।
আর বিষাক্ত বাতাস,
ফুসফুস পাম্প করছে বলেই
আমি ক্যান্সারে আক্রান্ত।
মৃত্যুর জন্য রোজ আহাজারি করি,
বেঁচে যাব বলেই।
তীব্র বিষের প্রভাবে,
মস্তিষ্কের সেরিব্রাম ক্ষত বিক্ষত হয়ে
ভারসাম্য হারিয়েছি বেশ কয়েকবার।
ছিটকে পড়ে আহাজারি করেছে
মস্তিষ্কের লিম্বিক সিস্টেম।
আহ! তুমি মিশ্রিত শহরের
অলিগলি আমাকে শ্বাসরুদ্ধকর যন্ত্রনা দিচ্ছে।
এ বিষাক্ত বাতাস হতে মুক্তি মিলবে কবে?



