জানেন..??
আমি আজকাল হাটতে হাটতে থমকে দাড়াই!
একসমুদ্র আক্ষেপ নিয়ে আমি চারপাশে তাকাই!
উন্মাদ হয়ে খুঁজে চলি রোজ…
যদি..
যদি কোথাও একটা বাহানা মেলে আপনাকে ভুলে যাওয়ার!!
রাতের নিকষ অন্ধকারে, আমি হাতরে বেড়াই!
কল্পনার অচীন রাজ্যে আমি তালাশ করি,একটা বাহানার!
বিশ্বাস করেন…
আপনাকে ভুলে যাওয়া মোটেও কঠিন বিষয় না!
কোনোরকম একটা বাহানা পেলেই আপনাকে ভুলে যেতাম!
অথচ….
অথচ দেখেন,এত বড় পৃথিবীতে কিংবা অসীম আকাশের সবটা প্রান্তজুরে কোথাও কোনো বাহানা নাই!
আপনাকে ভুলে যাওয়ার মতো কোথাও একটা বাহানা নাই!



