জাগতিক যত সুখ
যত চাওয়া পাওয়া, না পাওয়া অসুখ
একটা সময় সব ফুরিয়ে যায়
মনে হয় যেন এ যাত্রা মরে গেলেই বাঁচি!
মরে গেলেই সব চাওয়া পাওয়ার অবসান ঘটবে
জীবনের যত হিসেব অজস্র আক্ষেপ
মৃত্যুতেই মিটে যাবে সব লেনদেন
মৃত্যুর মাঝেই আছে অনাবিল শান্তি!
জীবন মানেই অপূর্ণতা কত শত বেদনা
শূন্যতায় ঘেরা প্রতিটি অধ্যায়
এর চেয়ে বরং চিরনিদ্রায় ঘুচে যাক ক্লান্তি
যতদিন নিঃশ্বাস, ততদিন দুঃখ
যতদিন জীবিত, ততদিন কষ্ট!



