হৃদয়ের অন্দরমহলে,
তোমার নীরবতার প্রতিধ্বনি শুনি রোজ।
অতি সন্তপর্ণে,
তোমার আত্মার স্তর উন্মোচিত হয়,
আমার নিষ্কলুষ হৃদয়ের দোরগোড়ায়।
আমি শুনতে পাই,
তোমার অব্যক্ত আকাঙ্ক্ষার গুঞ্জন।
মনের ভূদৃশ্যে,
তোমার অপ্রকাশিত কথাদের সুপ্ত চিৎকারে,
আমার আত্মায় অনুরণিত হয়—
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি।
তোমার স্মিত হাসির ঝংকারে,
লুন্ঠিত হয় আমার তন্দ্রা—আমার ঘোর।
তোমার হৃদয়ের ফিসফিসানি শব্দে,
আমার কবিতাগুলো হয়ে যায় বিভোল।
পথ হারিয়ে সেসব কবিতা আশ্রয় নেয়,
তোমার হৃদয়ের নীরবতায়—
এক স্থির হৃৎস্পন্দনে…!
আমি তোমার সেই আশ্রয়হীন,
বেনামী কবিতা।
আমিই তোমার সেই মৃত তটিনীর,
অদৃশ্য কূল।
আমিই সেই ধ্রুবক,
যা তোমার স্বচ্ছ স্পর্শে স্ফূর্তিত হয়ে অবিনশ্বর হয়—
পৃথিবীর সমস্ত প্রেমিক-প্রেমিকার পূর্ণতার কবিতায়!




সুন্দর
অসংখ্য ধন্যবাদ