ভাবলেই অবাক লাগে;
আমার দীর্ঘশ্বাসের উপর চেপে পৃথিবীর আরেক প্রান্তে দুজন মানুষ কী ভীষণ আনন্দে পার করবে দিনের পর দিন!
যেই পথে তার হাত ধরে আমার হাটবার কথা ছিলো;
সেই পথেই সে অন্য মানুষ নিয়ে কী নির্ভিগ্নে হেটে চলবে কয়েকশ ঋতু!
অথচ- আমি, নামহীন এই সম্পর্কের রেশ ধরে অপেক্ষা করে যাবো বহুকাল!
সে বলেছিলো; আসবে,কোনো এক বসন্তের শেষের দিকে!
হয়তো খুব ভোরে ঘুম ভেঙে দেখতে পাবো তার মুখ!
সেই ভোরের অপেক্ষায় আমার বেঁচে থাকতে ইচ্ছে হয়,পৃথিবীর শেষ দিন পর্যন্ত!



