চলে যাওয়ার দিনেও তো টুকটাক কিছু কথা থাকে মানুষের!
থাকে না বলো?
এই যেমন ধরো, এটাই হয়তো আমাদের শেষ কথন, যাপন কালে আমাদের আর একসাথে হাঁটার কোনো দৃশ্য তৈরি হবে না!
কিংবা- ভালোবাসাবাসির দিন ফুরিয়ে গেলো হেমন্ত আসবার আগেই,
অন্তত এইটুকু তো বলাই যেত, নিজের খেয়াল রেখো?
অথচ – তুমি কেমন নির্লিপ্ত উদাসীন মনে এমনভাবে হেঁটে চলে গেলে,
যেনো, আমাদের দেখা হলো এই প্রথম অচেনা কোনো ট্রেনের কামরায়!
তুমি চলে গেলে,আমি অনেকক্ষন বসে সেদিকে চেয়ে রইলাম মনোযোগী দর্শক হয়ে,
যেনো প্রিয় কোনো সিনেমায় রোমাঞ্চকর মুহুর্তে চোখ ফেরানো যায় না এমন!
শেষবারের মতোন শোনা হলো না,তোমার কণ্ঠস্বর,
মরে যাবার আগ অবধি-
এইটুকু আফসোস বয়ে বেড়াতে হবে আমার!




দারুণ মন কেমন অনুভূতি!