ওহে আমার প্রেমপুরুষ,
আমার মনের একনিষ্ঠ শতযুগীয় চাওয়া,
আমার জীবনের চিরন্তন সত্য,
আপনাকে বলার মতো শত কথা জমে আছে আমার হৃদয় সিন্দুকে।
আপনি আমার জীবনের এক গভীর বিভীষিকা,
জীবনের হাজারো জটিলতা পেরিয়ে বারবার আপনার তরেই ফিরে আসি।
আপনার কষ্টগুলো আমায় ছুঁয়ে যায়,
আপনার যাতনা আমায় দগ্ধ করে,
আপনাকে দেখার উগ্র বাসনা আমায় গুমরে মারে।
এখন আমার দিন কাটে অভিমান আর অভিযোগে।
আজকাল আমার নিজের অস্তিত্ব নিয়েই আমি সন্দিহান।
আচ্ছা,
আমায় কেনো রেখেছেন আপনি বিহীন?
আপনি কি উপলব্ধি করতে পারেন না আমার ভেতর বয়ে চলা ঝড়ের গতি?
আমাদের উপন্যাসের শুরুটা সুন্দর হলেও তার পরিসমাপ্তি যে বিষাদে ছেয়ে যাবে তা আমার বোধগম্য ছিল না।
অথচ আপনি চাইলে আমাদের উপন্যাসের উপসংহারে পূর্ণতার চিহ্ন থাকতে পারত।
অনেক স্বপ্ন বুনেছিলাম আপনাকে নিয়ে,
অথচ এখন আমি শুধুই ভাঙ্গা টুকরো।
আপনি নামক নিকোটিনের ধোঁয়া আমি নিঃশেষ হয়ে যাচ্ছি দিন দিন।
আপনি আমার জীবনের সেই অপ্রত্যাশিত মানব,
যাকে না চাইতেও পেয়েছিলাম,
আবার না চাইতেই হারিয়ে ফেললাম।
হৃদয় সিন্দুকের কথা | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
Leave a Comment



