এক বেলা না খেয়ে থাকলে মন খারাপ করে বসে থাকবে অনেকক্ষণ,
এমন প্রেমিক আমার চাইনা!
প্রেমিক হবে এমন-
প্রচন্ড রাগের মুহুর্তে পলাশীর যুদ্ধে মীর – জাফরের বিশ্বাসঘাতকতার পক্ষে কথা বলে রাগের মাত্রা বাড়িয়ে দিবে আরও দশগুন!
বেড়াতে যাওয়ার কথা বললে,নাক ডেকে এক ঘুমে পার করবে বিকেল,
সামনে আমি বসে থাকলেও, দাঁড়কাক উড়ে যাওয়ার দৃশ্য তার ভালো লাগবে,
যে কোনো সুখের মুহুর্তে ঝগড়া বাঁধিয়ে বিষাদ করে দিবে সময়,
হুটহাট ফোন করে তারে পাওয়া যাবে না,
আমার অসুখের দিনে, ডাংগুলি খেলতে যাবে মাঠে,
প্রেমিক হবে এমন-
যত্ন নেওয়ার নামও তুলবে না মুখে, জ্বর এলে কপাল না ছুঁয়ে আবদার করে বসবে আইসক্রিম খাওয়ার,
প্রেম টেম তার মাথায় থাকবে না,
দেখা হলেই রাজনীতি নিয়ে বিতর্ক জুড়ে দিবে তুমুল,
আমার মন খারাপের দিনে সে দুশ্চিন্তা করবে,দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলরের কেনো পরাজয় হলো!
আমার যে কোনো আনন্দের সংবাদে রাগ দেখিয়ে গটগট করে হেঁটে চলে যাবে,
বিষাদের দিনেও অনেক খুঁজেও তার পাত্তা মিলবে না,
প্রেমিক হলে এমনই হও,যত্ন নেওয়া প্রেমিক সবার ভালো লাগে না!



