কত তটিনী, কত তরঙ্গিণীর
জলধারা, ঝর্ণাধারা, স্রোতধারার
নদীমাতৃক দেশ
কত শত নদীর সুন্দর স্বদেশ
আমাদেরই এই সোনার বাংলাদেশ।
মানুষের শরীরের রক্তশিরার মতোন
আমাদের হৃৎপিণ্ডে বহমান
বাংলার বিচিত্র ভূপ্রকৃতিতে কতো অবদান
নদী আমাদের এদেশের প্রাণ।
অনন্য সুন্দর নদীর কতো নাম
বুড়িগঙ্গা, পদ্মা, পায়রা, মেঘনা, যমুনা,
ভৈরব, চিত্রা, তিতাস, তিস্তা, সুরমা,
ধলেশ্বরী, শীতলক্ষ্যা, কপোতাক্ষ, ব্রম্মপুত্র,
কর্ণফুলী, ইছামতী, মধুমতী, আন্ধারমানিক,
এসব নদীর কাছে আমরা গভীরভাবে ঋণী।
রাখাল মন, বাউল মন,
শিল্পীর গানে গানে,
রাজপথের আন্দোলনে
অনুভব অনুভূতিতে
নদী ছিলো আমাদের অনুপ্রেরণা।
আনন্দ বেদনার মিলন –
বিরহ, রাজনৈতিক সংকটে
প্রকৃতির পরতে পরতে
নদীর হয়না তুলনা
নদীই বাংলার সভ্যতার সূচনা
নদীই আমাদের আদি ঠিকানা।



