ইদানীং ঝাপসা লাগে সবকিছু – মাঝে মধ্যে তোমার মুখের প্রতিচ্ছবিও ম্লান হয়ে পড়ে সন্ধ্যার মতোন!
ঘরের উত্তর পাশের শিমুল গাছটায় কয়েকটা বাবুই পাখি বসতো রোজ,
আজকাল ওদের দেখতে পাইনা,
মনোযোগ দিয়ে কোনোকিছু দেখার চেষ্টা করলে,কেবল তোমার চলে যাওয়ার দৃশ্য সামনে আসে!
কোনো এক পৌষের বিহানে আমাদের একবার খালিপায়ে হেঁটে যাওয়ার কথা ছিলো অনেকটা পথ!
প্রকৃতিতে এখনো সকাল আসে- কুয়াশা আসে,ভোরের সরস শিশির ভেঙে হয়তো কোনো অপেক্ষায় থাকা প্রেমিক এখনো হেঁটে বেড়ায় দিগন্তের ওপারে,
তুমি জানতে,সন্ধ্যা হলেই আমি একলা থাকার ভয় পাই,
অথচ- আমার ভয়ের সমস্ত জায়গা উপেক্ষা করে তুমি পাড়ি দাও দুপুর সাড়ে দশটার খেয়া!
ডানাভাঙা কোনো আহত পাখি দেখতে চাইলে আজকাল নিজের দিকে চেয়ে থাকি ঘন্টাখানেক,
তোমাকে বলা হয় না সেসব কথা-
তুমি জানো,তবুও উপেক্ষা করে যাও,এর চাইতে বড় কোনো দুঃখ নাই এই মহাবিশ্বের কোনো প্রান্তে!




পরিচিত এক বন্ধুর কাছে আপনার লেখার বেশ প্রশংসা শুনলাম বেশ, তাই আগ্রহী হয়ে পড়তে চাইলাম,সে আমাকে এই সাইটের ঠিকানা দিলো,পড়লাম,বেশ মুগ্ধই হলাম।
আসলেই,আপনার লেখা প্রশংসারও অনেক উর্ধ্বে।
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই,তবে- কৃতজ্ঞতা রইলো সীমাহীন! 🙏🤍
নিয়মিত আপনার লেখা পড়ার ইচ্ছে পোষন করছি।
ইন শা আল্লাহ, লেখার চেষ্টা করবো
বাহ,অসাধারণ কবিতা,দারুণ লাগলো।🤍
ধন্যবাদ আপনাকে! 🖤🤍
ভালোই লাগলো
ভালো লাগার জন্য ধন্যবাদ! 😊
ওয়াও,দারুন লেখা আপনার
ধন্যবাদ আপনাকে
ব্যস্ততার কারণে অনেক আপনার কবিতা পড়া হয়নি,দারুণ ছিলো এটা
ব্যস্ততার ভীড়েও আমার লেখা পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে
না পাওয়ার দুঃখ সারাজীবন পোড়ায়
হুমম তা বটে!
Wow অসাধারণ….
ধন্যবাদ! 😊🖤
বাহ,স্কুলে বইসা যা করতেন,সেটার এখন পুর্ণতা পেলো?
হুমম চেষ্টা করছি আপু টুকটাক, দোয়া কইরো
তোর লেখা বরাবরই ভালো ছিলো, একটা প্লাটফর্মে লেখা শুরু করেছো,এটা বেশ,শুভকামনা রইলো!
হুমম,দোয়া করিস
ছ্যাকাখোর পাবলিক🙂👌
হুমম,আপনি কি তাইলে??
অসাধারণ কবিতা ছোটআপু,এগিয়ে যাও পাশে আছি।
ধন্যবাদ আপনাকে
Wow,darun…..👌🤍
Thanks apu
বাহ,অসাধারণ লাগছে
ধন্যবাদ ভাইয়া
Thanks everyone….
সুন্দর