জমাট আগুন যতটা পুষেছি বুকে—
নিভৃতে জ্বলুক। তুমিও উড়তে পারো
ছেঁড়াখোঁড়া মেঘে, দ্বিধাহীন ধুকপুকে।
দেখেছো— কেমন রাত্রি নেমেছে গাঢ়!
যতবার একা আসতে চেয়েছি— তুমি
দেখিয়ে দিয়েছো ‘প্রবেশ নিষেধ’ লেখা।
যদিও বাতাস— বয়ে গেছে মৌসুমী।
যদিও আকাশে মিশেছে জলের রেখা।
জানি, দিগন্ত— দূরের কথাই বলে।
জানি, সমুদ্র আসলে ছোঁয় না কিছু।
তবু যতবার আকাশ নেমেছে জলে—
আমি ততবার নিয়েছি তোমার পিছু।
ভ্রান্ত আশারা বারবার পোড়ে ভ্রমে।
ভ্রান্ত স্বপ্ন— আগুন চেনেনা তাও।
যতবার নামি সমুদ্র সঙ্গমে—
ঠিক ততবারই পোড়াও, পুড়িয়ে যাও।




সুন্দর!
ধন্যবাদ
ধন্যবাদ