দূরত্ব বাড়িয়ে হয়তো
ভালো থাকার আপ্রাণ চেষ্টা করছেন
দিনে দিনে নিজেকে গুটিয়ে নিচ্ছেন
নিজের মতো করে
তাতে কি ভালো থাকতে পারবেন আজীবন?
আপনার সাথে কাটানো সময় গুলো
বড্ড প্রিয় ছিলো আমার
বড্ড প্রিয় ছিলো আপনার কথাগুলো
যা আমাকে এক অনন্য তৃপ্তি দিতো।
রাতের অন্ধকারে যেমন নিরাশার তারকা গুলো
টিপটিপ করে জ্বলে
আপনার স্পর্শে ঠিক তেমন করেই
তিলে তিলে স্বপ্ন গুলোকে বাঁচিয়ে রাখতাম
ভরসা পেতাম আর যা-ই হোক
মস্ত বড় এ পৃথিবীতে
আমাকে আপন করার জন্য কেউ একজন আছে
যে একান্ত আপন ভাবে
অগোছালো জীবনটাকে গুছিয়ে রাখবে।
কিন্তু, হঠাৎ করে সমস্ত এলোমেলো হয়ে গেল
বসন্ত ফুরিয়ে গেলে সমস্ত ফুল যেমন ঝড়ে যায়
আমাদের সুন্দর সম্পর্কটাও তেমনি
শুকতারার মতো আলোর আগমনী বার্তা শুনে
দৃশ্যের আড়ালে লুকিয়ে গেল!
আপনি হয়তো নতুন সুখের উল্লাসে ভালোই আছেন
নতুন দিন নতুন আকাশ
নতুন একটি ফুলের রাজ্য
আমার কথা হয়তো মনেই পরে না আপনার
আমাকে হয়তো ভুলেই গেছেন!
আপনাকে ভুলে থাকা আমার একেবারেই অসম্ভব!
আপনার রেখে যাওয়া চিহ্নগুলোকে
স্মৃতির চাদরে জড়িয়ে রাখছি রোজ
কিছু কিছু সম্পর্কের
বিচ্ছেদ না হলে বোঝা যায় না
সম্পর্কের গভীরতা কত ছিল!



