আকাশের চাঁদটা লুকিয়েছিল,
লজ্জায় মেঘের আড়ালে।
প্রেয়সী যখন ধরেছিল হাত,
ঠোঁট রেখেছিল গালে।
ফুলগুলো সব লুকিয়েছিল,
দেখে প্রেয়সীর হাসি।
ঝিঁঝিঁ পোকার দল নিরব ছিল,
দেখে এই ভালোবাসাবাসি।
আকাশের নীলেরা ছুঁড়েছিল রং,
প্রেমের দৃশ্য রাঙাতে,
বকুলেরা সুবাস ছড়িয়েছিল,
হালকা জ্যোৎস্নার আলোতে।
আকাশের যত পরীর দল,
নিমিষেই ঢেকেছে মুখ।
দেখেছে যখন আমার প্রেয়সীর,
মায়াভরা দুটি চোখ।




❤️❤️
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। আরও ভালো কন্টেন্ট উপস্থাপন করার জন্য আমরা সচেষ্ট থাকব।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।