সাথে তুমি থাকলে অন্তত ভাঙাচোরা একটা ঘরেও কাটিয়ে দেয়া যায় পৌষের সমস্ত রাত-
কয়েকটা দুঃস্বপ্ন, স্বপ্ন হয়ে ফিরে আসে চোখে!
সকাল হয় পাখির ডাকে,
কাছাকাছি কোনো অঞ্চলে তুমি থাকো জানলে, ইচ্ছে হয় কোটিপতি হয়ে কিনে ফেলি সেইসব অঞ্চল!
তুমি অন্য কাউকে ভালোবাসো শুনলে,রোড এক্সিডেন্ট এর মতোন ভয়াবহ কিছু ঘটনা ঘটে যায় নিমিষেই,
বসন্তের দিনেও কালবৈশাখী হয়- পৃথিবীসুদ্ধ সমস্ত গাছ ভেঙেচুরে পড়ে একটা শালিক পাখির বাসায়!
তুমি আসবে,একটি বার এই আশ্বাস পেলে, ইচ্ছে হয় চাতক হয়ে পার করি জীবনের সমস্ত দিন,
বেলা ফুরায়, আধার নামে,কিন্তু আমার মতে সন্ধ্যা হয় না-
তুমি এলেই সমস্ত সন্ধ্যারা পোটলা গুছিয়ে ঘরে ফিরবে শ্রাবণের একুশতম দিনে!




লেখার ভঙ্গি, উপমার ব্যবহার, নতুনত্ব এককথায় দুর্দান্ত! অসম্ভব ভালো লিখেছো।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আপনার কমেন্ট গুলো লেখার উৎসাহ বাড়িয়ে দেয়!🌼
শ্রাবণের একুশতম দিনেই কেনো আপু?
কারণ বাইশতম দিনে আপনার শুভ বিবাহ😄
আমি আসলে বুঝিনা,এই মেয়েটার এত ভালো লেখার কি দরকার? যেটা পড়ি সেটাতেই মুগ্ধ হই
হয়তো আপনি ভালোবেসে অনুভব করেন,তাই
বাহ,অসাধারণ লেখা,এভাবেই লিখতে থাকুন
ইন শা আল্লাহ, আপনারা দোয়া এবং সাপোর্ট করলে অবশ্যই পারবো!
ধন্যবাদ সবাইকে
প্রত্যেকটা লাইন জাস্ট ওয়াও!👌🤍
মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ
আমি আশাবাদী, একদিন আপনি অনেক নাম করতে পারবেন আল্লাহ চাহেতো।
নামের জন্য লিখছিনা, লিখতে ভালো লাগে তাই লিখি
তোমার মানুষ একদিন তোমার সমস্ত প্রেম বুঝুক
বুঝবেনা হয়তো কোনোদিন! 🥺💔
কবিতা এত ভালো লিখেন,আপনি তো চাইলে উপন্যাস লিখতে পারেন,
পারি ভাইয়া,লিখেছিলাম একটা,কিন্তু রেসপন্স তেমন পাইনি
লিখতে থাকুন,অবশ্যই রেসপন্স পাবেন ভালো লিখলে,এত আশাহত হওয়ার কি আছে?
চেষ্টা করবো ইন শা আল্লাহ
এই কবিতাটা জোস,কবি কে দেখতে ইচ্ছে করছে😽
সেটা পসিবল না আদৌও
Thanks everyone! 👍