মানুষের চিন্তার জগতে
পরিবর্তন নিয়ে রয়েছে কতো ধাঁধা !
মাটি ও মানুষ একই সুরে
একই সুত্রে গাঁথা ।
মাটির প্রকৃতির পরিবর্তন যেমন
মানবসভ্যতারও ঠিক একইরকম
শুধুমাত্র আমরা দেখতে পাই না তেমন।
মাটি কেবলমাত্র জড় উপাদানে গড়া নয়
মাটিতে অসংখ্য সজীব সতেজ বস্তু দেখা যায়।
মাটিতে প্রতিনিয়ত জৈব বা অজৈব যোগ হয়
এভাবেই মাটি সজীববস্ত্ততে পরিনত হয়।
মাটির গভীরে চলেছে
কতো নিত্যনতুন প্রাণের লীলাখেলা
তা দেখতে আমরা করছি শুধু অবহেলা ।
মাটির কোথায় যে আসল ঘর
তা নিয়ে আমাদের ভাবতে হয় বারবার ।
মাটিতে গড়ে ওঠা গভীর বনভূমি ,
কোথাও বিস্তীর্ণভূমি
কোথাও জলাভূমি
আবার কোথাও বা
বালুকাময় মরুপ্রান্তর
কোনটা যে মাটির স্বপ্ন সুখের ঘর
মানুষেরও তা জেনে নেয়া দরকার ।




চমৎকার