একটা সুর্যাস্ত,
একটা সন্ধিক্ষণ,
একটা গোধুলি,
একটু আলোরণ,
একটা শান্ত নদী,
একটা হরিৎ বন,
একটা প্রশান্ত হৃদয়,
তুমিময় কিছুক্ষণ।
একটু সোনালী আভা,
তোমায় নিয়ে ভাবা,
কিছু অগোছালো শব্দের ভীড়,
শান্ত মনের তীর
মাঝরাতে হয়, হৃদয় জগতে
কবিতা’দের মিছিল।
কী ছিলো?
কী আছে?
কী থাকবে?
স্মৃতির খাতায়?



