হাজারো ত্যাগে অর্জিত স্বাধীন সার্বভৌম
সৌন্দর্যের পূজারী মনোরম আবেশ
গোলাগুলি ভুলে সবাই করবো কোলাকুলি
প্রত্যাশিত”কবির চোখে বাংলাদেশ”।
শোক-বিজয়-শহীদ আর স্বাধীনতার মানে
হৃদয়ে লালন করা চেতনার বেশ
একাত্তরে ফিরে পাওয়া বাংলার মানচিত্র
প্রত্যাশিত”কবির চোখে বাংলাদেশ”।
নির্ভয়ে সর্বদা সত্য উক্তি বলায়
হলে হোক দুশমনের মনন রেশারেশ
বুক ফুলিয়ে বাঁচার অধিকার চাই
প্রতাশিত”কবির চোখে বাংলদেশ”।
দূর্নীতির দাপটে বিক্রিত বিবেকবোধ
প্রতিভার মূল্যায়ন একেবারেই শেষ!
সমতা,সততা,ক্ষমতা আর মমতা
প্রত্যাশিত”কবির চোখে বাংলদেশ”।
আইন-প্রশাসন হোক দেশের সুশাসন
মানবতার বন্ধু হয়ে দাও উপদেশ
তোমাদের পণ হোক জনগনের সেবা
প্রত্যাশিত”কবির চোখে বাংলদেশ”।
অবলা মায়ের জাতি পবিত্র সম্প্রীতি
ধর্ষন-অবিচার,অন্যায়-অত্যাচার হয়েছে অশেষ
শ্রেষ্ঠ আসনে মায়ের স্হান হোক
প্রত্যাশিত”কবির চোখে বাংলদেশ”।
ন্যায্য অধিকার খোলো বাংলার দ্বার
এগিয়ে যাক আমার এই দেশ
মূলনীতির বিজয় হবেই হবে এবার
প্রত্যাশিত”কবির চোখে বাংলাদেশ”।



