আমাদের দেশটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর
সুজলা সুফলা শস্য শ্যামলা
সৌন্দর্যের অপরূপ লীলাভূমি , এ-ই বাংলা ।
এই দেশের মাটি বড়ো উর্বর
এ মাটির আদিপ্রাণ
সবুজ সতেজ বৃক্ষগুলো, এ মাটিরই সন্তান
মানবজীবনও তেমনি প্রকৃতির সন্তান ।
বৃক্ষের সতেজতা, সরলতা আছে যেমন
মানুষেরও থাকা চাই তেমন ।
সবুজ দেশ আর সবুজ মানবের অটুট বন্ধন
পরস্পরের সহবস্থান থাকে যেন চিরন্তন ।



