আমি যাকে চেয়েছিলাম,
সে আমায় দূরে ঠেলে দিয়েছে।
আর আমি যাকে দূরে ঠেলে দিয়েছি,
সে আমায় খুব করে চেয়েছে।
আমি যাকে ভালোবেসেছিলাম,
সে আমায় সব সময় অবহেলা করেছে।
আর আমি যাকে অবহেলা করেছি,
সে আমায় সারাজীবন পাগলের মত ভালোবেসে গেছে।
আমি যার সাথে সুখে থাকতে চেয়েছিলাম,
সে আমায় শুধু অশ্রু দিয়েছে।
আর আমি যাকে অশ্রু দিয়েছি,
সে আমায় সুখে রাখতে চেয়েছে।
আমি যাকে আপন করে পেতে চেয়েছিলাম,
সে আমায় পর করে দিয়েছে।
আর আমি যাকে পর করেছি,
সে আমায় আপন করে পেতে চেয়েছে।
আমি যার মাঝে সুখ খুঁজেছি,
সে আমায় দুঃখের সাগরে ভাসিয়ে দিয়েছে।
আর আমি যাকে দুঃখের সাগরে ঠেলে দিয়েছি,
সে আমার মাঝে নিজের সুখ খুঁজে গেছে।
আমি যার সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখেছিলাম,
সে আমার স্বপ্নকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
আর আমি যার স্বপ্নকে ভেঙে দিয়েছি,
সে আমায় নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে গেছে।




সুন্দর!
অসাধারণ