এই জগত সংসারে আছে
নিয়ম-নিষেধ যত
সবাই নিজের ভালোটাই বুঝে
শুধু দেখেনা এ হৃদয়েরর ক্ষত।
খুব সকালেই বের হই কাজে
সারাদিন ব্যস্ততার মাঝে
নিজেকে বিলিয়ে সেবা করে যাই
কষ্টটা লুকানো ডায়েরির ভাজে।
ঠিকমতো নাস্তা জোটেনা কখনো
পেট ভরে খাইনা ভাত
সংসারের মঙ্গল কামনা করে
সয়ে যাই বহু অপবাদ।
ভাই-বোনদের পড়াশুনার খরচ
মা-বাবার ওষুধের টাকা
অল্প রোজগারে হয়ে বেসামাল
এসেছি আমি রাজধানী ঢাকা।
নিজের সুখকে বিসর্জন দিয়েও
হেরে যাই আমি বারবার
বড়দের মাথায় সংসারের বোঝা
এটাই কি সঠিক অধিকার?
ছোট যারা মনে করে আজ
বড়রাই আছে বুঝি সুখে!
বড় ছেলেরা কষ্ট চাপিয়ে রেখে
তবুও থাকি হাসিমুখে।
বিধাতার কাছে একটাই চাওয়া
মোদের আরও ধৈর্য দিও
যদি পারো “বড় ছেলে”না বানিয়ে
সংসারে ছোট বানিয়ো।




সুন্দর!
অসাধারণ
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।