তোমার ছুটি নীল আকাশে ,
তোমার ছুটি মাঠে ,
তোমার ছুটি থইহারা ওই
দিঘির ঘাটে ঘাটে ।
তোমার ছুটি তেঁতুলতলায় ,
গোলাবাড়ির কোণে ,
তোমার ছুটি ঝোপেঝাপে
পারুলডাঙার বনে ।
তোমার ছুটির আশা কাঁপে
কাঁচা ধানের খেতে ,
তোমার ছুটির খুশি নাচে
নদীর তরঙ্গেতে ।
আমি তোমার চশমা – পরা
বুড়ো ঠাকুরদাদা ,
বিষয়-কাজের মাকড়সাটার
বিষম জালে বাঁধা ।
আমার ছুটি সেজে বেড়ায়
তোমার ছুটির সাজে ,
তোমার কণ্ঠে আমার ছুটির
মধুর বাঁশি বাজে ।
আমার ছুটি তোমার ই ওই
চপল চোখের নাচে ,
তোমার ছুটির মাঝখানেতেই
আমার ছুটি আছে ।
তোমার ছুটির খেয়া বেয়ে
শরৎ এল মাঝি ।
শিউলি-কানন সাজায় তোমার
শুভ্র ছুটির সাজি ।
শিশির-হাওয়া শিরশিরিয়ে
কখন রাতারাতি
হিমালয়ের থেকে আসে
তোমার ছুটির সাথি ।
আশ্বিনের এই আলো এল
ফুল-ফোটানো ভোরে
তোমার ছুটির রঙে রঙিন
চাদরখানি প ‘ রে ।




The bonuses they offer are actually legit and not just bait. I’m really enjoying the gaming experience here. phpeso999
Finally found a platform that actually delivers on its promises. The bonuses are generous and the gameplay is addictive. Just visit 1777xsgame to start winning.
I’ve been looking for a reliable way to access my account and this site is perfect. Everything loads fast and the login process is smooth. Highly recommend ta903login for a hassle-free experience!
Really impressed with the variety of options available here. Everything works perfectly on my mobile phone. Check out vnno88 for a great time.
Found this site through a friend and I am glad I did. The bonuses are actually fair and the customer support is helpful. Give krvip17kr a try!