জোৎস্না কিংবা জোনাকি পোকা হতে এসেছিলাম
এই ত্রিভুবনে,
কিন্তু জগতকুল আমাকে বানিয়ে দিলো
তোমার শিরোনামহীন প্রতিশ্রুতির প্রেমিকা।
তুমি সেই বিধাতার সৃষ্টি লস্য মানব,
যার প্রেমে পড়ে আর হয়ে ওঠেনি আমার
পৃথিবীর প্রেমে পড়া।
যাকে ভালোবাসতে গিয়ে হয়ে ওঠেনি আমার
নিজেকে ভালোবাসা।
যাকে পাওয়ার তীব্র আকাংখায়
মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বহুবার।
যাকে হারানোর ভয়ে,
অন্ধকারে ও চোখের কপাট বন্ধ হয় না
কয়েক কোটি বছর।
মানুষ হয়ে মানুষ হারানোর
এ কেমন ভয়ংকর বিধ ঘুঁটে ভয় আমার।
এ ভয় কি শুধুই আমার??
আমারই কি শুধু রয়ে গেছে
ভালোবাসা পাবার তীব্র আকাংখা??
হে পৃথিবীর অন্যতম সুদর্শন যুবক,
হে চতুর্বিংশের বিপ্লবী যুবক,
তোমার তীক্ষ্ণ চাহুনী লেগে আছে
আমার চোখের কর্নিয়ায়…
কিংবা তোমার ক্ষীপ্ত চুম্বন জলন্ত লাভার মত
ভষ্মে দিচ্ছে আমার ঠোট যুগল।
তোমাকে মনে পড়লেও নেই তুমি আর মনে।
আর যতবার পড়েছো মনে,
ততবারই মৃত্যু হয়েছে মনের।
_এসব পাগলের প্রলাপে
পৃথিবীর আশ্চর্য মানুষেরা আমাকে প্রশ্ন করেে,
আমি তাহলে মরেছি কতবার??
আমি আর কি বলব??
মরেছি তো ততবার
আকাংখার মৃত্যু হয়েছে যতবার…!
আকাঙ্খার মৃত্যু | জান্নাত জারা
Miles to go before I sleep
Leave a Comment



