করেছি ইচ্ছে পোষণ ঘুরবো আজই,
চির অপ্রতীম এক গ্রাম।
চারিপাশে চির সবুজে ঢাকা,
সোনাখালী যার নাম।
শিশির সিক্ত সকালে আপন মনে,
পথ চলা করলাম শুরু।
দেখি- চাষী ভাই যাচ্ছে মাঠে,
রাখাল চড়ায় গরু।
হঠাৎ করে চোখ পড়লো-
বিশাল ফসলি মাঠের দিকে।
সবুজের মাঝে সোনালী রূপ,
ধান রয়েছে যে পেঁকে।
একটুখানি এগিয়ে যেতেই,
আসলো নাকে সুবাস।
পাশেই দেখি ফুলের বাগান,
নানান ফুলের প্রকাশ।
চলতে গিয়ে অনেকটা পথ,
নদীর দেখা পেলাম।
ঢেউয়ের তালে মন আনন্দে,
নৌকায় নদী পাড়ি দিলাম।
পৌঁছে গেলাম আরেক গ্রামে,
মন ধরেছে বায়না।
এমন সুন্দর প্রকৃতি ছেড়ে,
মনটা যেতে চায়না।




❤️💚