এমন বীজ সবাই করিও বপন
যেথায় যতনে ফলিবে সোনার স্বপন।
শৈশবে মায়ের ভাষা সদা মুখে বলি
ভালো-মন্দ,বুঝে-শুনে সৎ পথে চলি।
বিদ্যা অর্জনে যাবো তারই কাছে
সদুপদেশ, নৈতিকতা যার মাঝে আছে।
মিথ্যা না বলি কভু কারো সাথে
নিজপ্রান বলিদান দিও ধর্ম মতে।
যৌবনে কর্মকে হেলা নাহি করি
সত্যের আলো দিয়ে এ জীবন গড়ি।
সুদ-ঘুষ, মাদককে না বলি ভাই
এসো মোরা মিলেমিশে সাম্যের গান গাই।
মা-বাবা, ভাই-বোন, পাড়া-প্রতিবেশী
দ্বন্দ্ব ভুলে গিয়ে এসো ভালোবাসি।
দেশ-মাটি- মানুষের গাইবো জয়গান
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সমান।
শিক্ষক-গুরুজন, ছোট-বড় সর্বজন
মহান আদেশ চলো মেনে নিজ নিজ মন।
ভালো মানুষের আদর্শে মোরা হবো আগুয়ান
মানবের মাঝে রাখবোনা কোনো বাধা-ব্যবধান।
সমাজকে বদলাতে চলো এগিয়ে আসি
রেশারেশি ভুলে সবাই থাকি পাশাপাশি।



