সন্ধ্যা হলে আজকাল পাখির ঘরে ফেরা দেখে তোমাকে মনে পড়ে-
তুমি না থাকার বিকেলগুলো বড্ড অলস,
অনেকদিন যাবৎ একটা দীর্ঘ চিঠি লিখবো লিখবো করেও লেখা হয়ে উঠেনা!
একটা শান্ত নদীর ঢেউ গুনতে গুনতে ভুলে বসি ভাতঘুমের একটা দুপুরের স্মৃতি!
কোথেকে যেনো একজোড়া পায়রা উড়ে আসে খাবারের সন্ধ্যানে!
নিজের সমস্ত কাজ ভুলে ওদের প্রেম দেখি অনেকক্ষণ,
অবাক লাগে এই ভেবে- পাখিরাও আজকাল সঙ্গীর যত্ন নেয়?
যদিও যত্ন নেওয়া অতো দোষের কিছু নয়!
কেমন করে যত্ন নিলে মানুষ থেকে যায়,এসব জানা নেই আমার!
আনাড়ি মনে কোনো যুক্তি খাটেনা,
কেবল মনে হয়- তুমি থেকে গেলে,তোমারও যত্ন নিতাম,পাখির মতোন!
আজকাল একাই থাকি- দশটা কিংবা এগারোটায় কাগজওয়ালার কলিংবেলে ঘুম ভাঙে!
সকাল হয়,তবে সেইসব সকালের সঙ্গে আমার সাক্ষাৎ হয়না বহুদিন,
তোমার সমস্ত দুঃখের সঙ্গী হয়ে রাত পার করে একটা বাদামী বেড়াল!
প্রতিবেশীর পোষা কুকুরে নাম ময়না- মাঝেমধ্যে ওর মতোই ভাবতে থাকি জীবন!
বোধহয়, তুমি থাকলে নিজেকে মানুষই ভাবতাম!




ফাস্ট ওয়াও
ধন্যবাদ ভাইয়া
তোমার সমস্ত দুঃখের সঙ্গী হয়ে রাত পার করে একটা বাদামী বেড়াল!
লাইনটা জাস্ট ওয়াও,বেড়ালরা আসলেই দুঃখ বুঝে
হুমম বেড়ালরা দুঃখ বুঝে বলেই হয়তো কিছু মানুষ দুঃখ নিয়াও হাসতে পারে,আল্লাহ তাআ’লা বেড়ালদের মধ্যে এই অসাধারণ ক্ষমতাটা দিয়েছেন
আপু,সত্যি কথা বলতে,উইপোকায় আসিই শুধু আপনার লেখা পড়তে,লেখাগুলো জাস্ট ওয়াও👌
আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা নেই আমার,আশাকরি, এভাবেই সাপোর্ট করবেন ইন শা আল্লাহ
মুগ্ধ হওয়ার মতোই,বরাবর
আপনাকেও অসংখ্য ধন্যবাদ
এত ভালোবেসেও না পাওয়ার যন্ত্রণা ভীষণ কষ্টের
পাইনি বলেই লিখতে পারি🥺
ইসসস,পড়তে দেরি করে ফেললাম🥺
দুঃখজনক
আহ,মনোমুগ্ধকর
ধন্যবাদ আপনাকে!😊👈
আপনার লেখা হৃদয় ছুঁয়ে যায়
ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করবেন আশাকরি
আপনার লেখাগুলো এত ভালো লাগে আপু, বলতে পারেন আপনার জন্যই উইপোকা পড়া হয়
আপনার এই ভালোবাসা আমৃত্যু ধরে রাখবো ইন শা আল্লাহ