ওহে প্রেমপুরুষ,
তুমি তো আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব পারো।
আর আমার হৃদয়ের অন্তরালের প্রেম বুঝতে পারো না?
তুমি তো নিউটনের মহাকর্ষ সূত্র পড়ো।
আর সামান্য চোখের ভাষা পড়তে জানো না?
তুমি তো জুলের তাপীয় সূত্রের সমাধান করো।
আর আমার মনের উথালপাথালের সমাধান করতে পারো না?
তুমি তো নিক্তি দিয়ে বস্তুর ভর মাপতে জানো।
আর আমার ভালোবাসার গভীরতা মাপতে জানো না?
তুমি তো ভর শক্তির সম্পর্ক শিখেছ।
আর আমার ভালোবাসা বুঝতে শেখনি?
তুমি তো অভিকর্ষজ ত্বরনের মান বোঝ।
আর আমার অনুভূতির গুরুত্ব বোঝ না?
তুমি তো সমান্তরাল বর্তনীর মান নির্ণয়ে বিজ্ঞ।
তবে কেনো আমার মনের সহজ সীমারেখা নির্ণয়ের বেলায় অজ্ঞ?
তুমি তো ঐ দূরের মহাকাশের ধ্রুবতারা দেখো।
আর তোমায় যে আমার মনের ধ্রুবতারা বানিয়ে রেখেছি তা দেখো না?
তুমি তো স্টিফেন হকিং-এর বিগং ব্যাং তত্ত্ব শুনেছ।
আর আমার মনের কথা যা সবাই জানে তা শোননি?
তুমি তো সৌরজগতের ব্লাক হোল চেনো।
আর প্রেমে পড়ার অনুভূতি চেনো না?
তুমি তো পদার্থবিদ্যায় দক্ষ।
আর আমায় বোঝার বেলায় অদক্ষ?




অসাধারণ 🥀