ভুলকে ফুল ভেবে
কেটে যায় বসন্তের পর বসন্ত,
দীর্ঘশ্বাসের আকাশ ভরে
তাকাই জোছনায়।
সেই জোছনা, যেখানে একদিন
তুমি ছিলে সঙ্গী,
জেগে জেগে গুনতাম রাতের ছায়া।
ইজি চেয়ারে হেলান দিয়ে
ভেসে ওঠে অতীতের মুখ,
তোমার কান্নাভেজা কণ্ঠ
আর আমার সান্তনার
অপচয় করা শব্দের স্তূপ।
আজ সেসব কেবল শব্দের শবদাহ,
যা শূন্যে ভাসে।
ভোর হলে অ্যাশট্রে ভরে ওঠে
সিগারেটের অবশিষ্টে,
অসচ্ছ কাচ ভেবে
বারবার খুলে মুছি চশমার ফ্রেম,
দুই গাল বেয়ে গড়িয়ে পড়ে জল,
যেন হারানো সময়ের বিন্দু।
তবু পথ থামে না,
আমরা ছুটে চলি অসীমের পানে,
তাকোয়া সায়লার
দেখানো অদৃশ্য পথে।




Really impressed with the loyalty program here. The perks are awesome and the gaming experience is just buttery smooth. Join the club at 50jilivip.
If you love slots, this is the place to be. The jackpots are thrilling and the loading times are almost zero. Get into the game at phjilislotph.