তুমি ছিলে আমার লেখনীর প্রথম পাঠক,
প্রতিটি শেষ পঙক্তি তোমাকেই দেখানো ছিল অভ্যাস অটুট।
প্রশংসায় পঞ্চমুখ তুমি, প্রণয়ে ভরা,
তবু সবচেয়ে আনন্দ লাগে, যখন শুনি— “কবি ম্যাডাম আমার।”
আজ তা সবই এক বাস্তব স্বপ্ন,
তবুও প্রতিবার মন চায় ফিরতে সেই অতীতে।
কিন্তু সেই অধিকারবোধই বাঁধা হয়ে দাঁড়ায়,
নীরবতার দেয়ালে জমে থাকা অগণিত অপ্রকাশিত কথা।
সন্ধ্যা নামে, কালি শুকিয়ে যায়,
তবু কলম থামে না— খুঁজে ফেরে তোমার প্রতিধ্বনি।
পুরোনো ডায়েরির পাতায় তোমার হাতের ছোঁয়া যেন আজও গন্ধ ছড়ায়,
আর প্রতিটি অক্ষরে তোমার হাসির প্রতিচ্ছবি রয়ে যায়।
সময় থেমে থাকে না, কিন্তু স্মৃতি—
সে তো থেকে যায় অক্ষর আর হৃদয়ের কোণে।
আজও লিখি, নিঃশব্দে, তোমার নাম না লিখে,
তবুও প্রতিটি কবিতা তোমাকেই ফিরে চেনে।




The slot selection is massive and the hit rate seems much better than other sites I have used. Really enjoying the vibe here. Try 50jilislot