স্পর্শ অনেক দামী!- এই যে তুমি দূরে থাকো, অভিমান হয়, কষ্টরা বাসা বাঁধে হৃদয়ের চাতালে,
তুমি ছুঁয়ে দিলে এই কষ্টরা কেমন হাওয়ায় মিলিয়ে যায়!
তোমার অভাবে নিজেকে আই সিউ তে থাকা মানুষটার মতোন অসহায় লাগে!
যেনো পৃথিবী জুড়ে শত সহস্র মানুষ,
অথচ- আমার পাশে নেই কেউই!
সত্যি বলছি- স্পর্শ অনেক দামী!
চরম দুর্ভিক্ষের দিনেও তোমার স্পর্শ পেলে অনাহারে কাটিয়ে দেওয়া যায় গোটাকতক দিন!
গা পুরে যাওয়া জ্বরের দিনে,নাপা কিংবা প্যারাসিটামল হয় প্রতিষেধক!
অথচ – তোমার হাত কপাল ছুলে জ্বরের তাপমাত্রা কমে যায়!
তাইতো বলছি- শোনো? স্পর্শ অনেক দামী!
তুমি না থাকলে দেশে দুর্ভিক্ষের মতোন নেমে আসে দুঃখরা!
কালো মেঘ হয়ে ভেসে থাকে আকাশে-
কখনো সখনো বৃষ্টি হয়,কিংবা আসে কালবৈশাখীর মতোন অনাকাঙ্ক্ষিত কোনো ঝর!
তোমার স্পর্শের অভাবে দাবানলের মতোন পুরতে থাকে হৃদয়!
যেনো আবারও ধ্বসে পড়ে রানা প্লাজার মতোন শক্ত ভবন!
তুমি একবার বুঝো, ফিরে এসো!
বুক ভরে নিঃশ্বাস নেওয়া চাই আমার,
তুমি ছুলেই কুসুম পৃথিবীতে নেমে আসবে শান্তির ধারা!



