কি আজব এই জগৎ মেলা !
কতজন বাইছে কত তালের ভেলা,
মনের মাঝে আছে কতো ছলাকলা।
কত যে দেখছি দুই নয়নে-
কতকিছু শুনতে পাই যে কানে,
কত যে ভাবছি আমি মনে মনে ।
কত মানুষ চোখে পরে-
ভালো মানুষের মুখশ পরে,
মানুষের খারাপ করছে জীবন ভরে।
সন্ত্রাসী করে দলে দলে-
কথায় কথায় মিথ্যা বলে,
অন্যায়ের পথে চলে।
একি আজব নিয়ম গড়া!
জনগণের খাদেম যারা,
প্রভু সেজেছে তারা।
সেবার নামে,
কি সব চলছে এই ধরাধামে।
গড়ছে ধরা কাদের ঘামে ?
আজকে ক্ষমতার জোরে,
সবকিছু নিচ্ছে কেড়ে,
কি জবাব দেবে তারে।
কারো জীবনে বাড়াইয়া জালা,
কেউ যে খেলছে সুখের খেলা।
এই নিয়ে চলছে এই জগৎ মেলা।




অসাধারণ লেখা
যারা ক্ষমতার উপর ভড় করিয়া সমাজের সহজ সরল লোকদের কেরে নেও অধিকার, প্রভু ছাড় বেনা তোমাদের বলেছে বার বার!