মাঝে মধ্যে মনোযোগ দিয়ে কোনো একটা অকাজ সম্পন্ন করার চেষ্টা করি অনেকক্ষণ!
ঝাঁক বেঁধে উড়ে চলা পাখিদের গুনতে শুরু করি কোনোকিছু না ভেবেই-
ঠিক ক’টা তারা নিভে গেলো এসব ধরতে পারিনা,তবে সময়টা কেটে যায়!
আবার মাঝেমধ্যে কি করবো ভাবতে ভাবতেই বানিয়ে ফেলি এক কাপ লেবু চা!
এসব কিছুই না- কেবল তোমাকে ভুলে থাকার চেষ্টা মাত্র!
সুনীলের কবিতা আজকাল ভালো লাগে না-
তাই মাঝে মধ্যে মনোযোগ দিয়ে হেলাল হাফিজের সমস্ত কবিতা পড়ে ফেলি,
“প্রস্থান”— এর মতো আমারও লিখতে ইচ্ছে হয়,কোথায় আছো,কেমন আছো? পত্র দিও!
তবে, লেখা হয় না কিছুই,
কোথেকে যেনো একটা সুক্ষ্ম বাঁধা আসে,
চিকন সুচের মতোন, বুকে বিঁধে!
দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল টের পাওয়া যায় ভীষণরকম,
এমন সব দুঃখ নিয়ে আজকাল সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ি!
তুমি আসবে একদিন বসন্ত কুড়িয়ে, এই দুঃস্বপ্নে এখন আর ঘুম ভাঙে না,
কয়েকটা কুহুক ডাকে মধ্যরাতে-
আমার ভয় লাগেনা এসবে, মৃত্যু নিশ্চিত আসবে জেনেই রোজ শুয়ে পড়ি পাশ ফিরে-
মৃত্যু না আসলেও দুঃখ আসে,কিংবা সকাল আসে দুঃখ নিয়ে!




বাহহ,এইটা দারুন,হৃদয় ছুঁয়ে গেলো।👌❤️
Thanks….
এগিয়ে চলো বৎস…..👌
হ,তুইও আয় পিছে পিছে
আইতাছি,যা 😂
বেডা,বুড়ো হইলি তাও বড় হইলি না,ফাতরামি ছাড়বি কবে???
আহারে দুঃখরে🥲💔
হুমম,অনেক দুঃখ
আহা- সকাল সকাল একটা মনোমুগ্ধকর লেখা।👌😊
ধন্যবাদ দাদা!👍😊
আহা,হৃদয়বিদারক
অতোটাও না ভাই😊
অসম্ভব ভালো লাগলো আপু
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ভাইয়া
আাহা,মনোমুগ্ধকর আপু
ধন্যবাদ আপনাকে
দেখা যায় না, ছোঁয়া যায় না, কেবল টের পাওয়া যায় ভীষণরকম,
কিছু দুঃখ এমনই হয়
হুমম- দুঃখ ধরতে পারলে তাড়িয়ে দিতাম!😞💔
আপনার প্রতিটা লেখাই হৃদয় ছুঁয়ে যায়
ধন্যবাদ ভাইয়া
বাহ- কবি বাহ,অসাধারণ কবিতা
পড়ার জন্য ধন্যবাদ 😊
ইদানীং আপনার লেখা একটু কম পাচ্ছি আপু, লিখছেন না আর?
লিখছি,তবে তুলনামূলক কম,উপন্যাস লেখার চিন্তায় আছি আপাতত
কষ্ট হয়😑
কষ্ট পেয়ে কি হবে আর?😔
দূর্দান্ত চিত্রকল্প!
ধন্যবাদ ভাইয়া
The transformation of TV series from traditional cable networks to digital streaming has revolutionized the entertainment landscape. With endless content at our fingertips, viewers have more choices than ever before. Whether you enjoy classic sitcoms or binge-worthy thrillers, the future of television promises even more innovation and excitement.
For those looking to explore a vast collection of TV series, visit http://kinocrad.by for the latest updates on your favorite shows.