বিড়ি-সিগারেট খাচ্ছি সবাই
ভাই-ব্রাদার মিলে
নেশার মাথায় কি মজা পাই
বিড়ির ধোয়া গিলে?
যতই টানি আয়ু কমে
ধূমপানেরই জন্য
বাপের টাকা ব্যয় করে
কিনছি মরন পন্য।
আমরা যদি অবুঝ মনে
ধূমপান চালু রাখি
মরন সবার সামনে এসে
জীবন দিবে ফাকি।
একই ভুলের কারনে ভাই
অসংখ্য জীবন শেষ
এসো ধূমপান পরিহার করে
গড়ি সোনার বাংলাদেশ।



