গন্তব্য ছাড়াই নেমেছিলাম তোমায় খোঁজার যাত্রায়।
জানিনা গন্তব্য ছাড়া ধরা দিবে তুমি কোন মাত্রায়।
হঠাৎ করেই তো তোমার- আমার দেখা হয়েছিল
হঠাৎ করেই তো ঐ চোখে চোখ পড়েছিল
তুমি তো দৃষ্টি সরিয়ে নিয়েছিলে।
কিন্তু আমি…
আমি তো আজও আটকে আছি
ঐ চোখের অনন্ত মায়ায়।
জানিনা গন্তব্য ছাড়া ঐ চোখের সন্ধান পাবো কোন মাত্রায়।
তোমার ব্যস্ত হয়ে হেটে যাওয়ার পানে,
অপলখ দৃষ্টিতে চেয়েছিলাম আমি।
তবে একবার ও পিছু ফিরে তাকালে না তুমি।
কিন্তু আমি…
আমি তো আজও ঐ পদচিহ্ন দেখতে পাই
আনমনে তাকালেই।
জানিনা গন্তব্য ছাড়া সেই পদচিহ্ন খুঁজে পাবো কোন মাত্রায়।
তবুও গন্তব্য ছাড়াই তোমায় খুঁজবো আমি
জানিনা গন্তব্য ছাড়া আদৌ খুঁজে পাবো কি পাবো না।



