~ গল্প!
~ হুম বল!
~ আমার কথা তোর মনে আছে গল্প?
~ তোর কি মনে হয়?
~ ফোনের স্ট্রেঞ্জ ফুল হয়ে গেলে, কত কিছুইতো মানুষ ডিলিট করে দেয়! মনের স্ট্রেঞ্জ ফুল হয়ে গেলে মানুষ তো কত অপ্রয়োজনীয় মানুষকে ভুলে যায়!
~ হুম! অপ্রয়োজনীয় মানুষকে সবাই ভুলে যেতে পারে তবে প্রিয়জনকে নয়!
~ আচ্ছা গল্প। একটা কথা জিজ্ঞেস করি, রাগ করবি না তো?
~ আরে না, রাগ করবো কেন? বল কি বলবি!
~ আমি কি তোর প্রয়োজনে ছিলাম। না-কি প্রিয়জন?
~ প্রয়োজনে থাকে তো স্বার্থপরতা। তুই ছিলি আমার একান্ত প্রিয়জন! যাকে বার-বার মনে পড়ে মনও পোড়ে!
~ ভাগ্য বড়ই নিষ্ঠুর জানিস! তোর আমার মিল হতে দিল না!
~ ভাগ্যের দোষ দিয়ে লাভ কী! এই দুনিয়ায় কিছু কিছু মানুষের জন্ম হয় দুঃখের প্রচলন ধরে রাখার জন্য! তুই আর আমি হয়তো তা-ই জন্মেছি!
~ হয়তো তা-ই তবে মাঝে মধ্যে ভাগ্য এতটাই অন্ধকার হয় যে পুরো পৃথিবী বিপক্ষে চলে যায়। আপন প্রিয় মানুষটাকেও পর করে দেয়!
~ আচ্ছা কাব্য, তুই কি আমায় ভুলে গেছিস?
~ ভুলে যাবো! কারো প্রেমে পরলে তাকে মানুষ ভুলে যেতে পারে আমি তো তোর মায়ায় পরেছি। কি করে ভুলবো বল?
~ তার মানে এখনো মনে রেখেছিস অবহেলিত স্মৃতির কথা?
~ তোর স্মৃতিটুকুই তো বেঁচে থাকার আলো জ্বালিয়ে রাখে। স্মৃতিটাকে গেছে রেখেছি মনের বাগিচায় কবিতার ফুল করে।




অসাধারণ ❤️❤️
সুন্দর