সুন্দরের উপমা দিতে কবিতার দ্বারস্থ হলাম
কবিতা পাঠ নয়, কবিতাই উপমা।
বললাম, তোমার চোখ দুটো
ঠিক যেন কোন এক কবির..
তোমার ঠোঁট, চিবুক, হাসি
সব কিছু থেকে ঠিকরে ঠিকরে..
আসলে তুমি নিজেই..
তারপর তুমি একদিন সত্যি সত্যি কবিতা হয়ে উঠলে।
খোলসের পর খোলস, ভাঁজের পর ভাঁজ;
প্রতিটা উপমা আর একটি উপমার উপমা। প্রতিটা
দৃশ্যকল্পের ভেতর হাজারটা অর্থের গোলকধাঁধা।
তুমি আটকে গেলে উৎপ্রেক্ষার গভীর নির্মোকে



